১৯ জ্যৈষ্ঠ ১৪১৭ বৃহস্পতিবার ৩ জুন ২০১০
● Silk Flowers
তারাই প্রধান বিরোধী, উঃবঙ্গে বোঝাল কংগ্রেস
নিজস্ব প্রতিবেদন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে যাই-ই হোক না কেন, উত্তরবঙ্গে কংগ্রেসই যে বাম-বিরোধী প্রধান শক্তি সে-কথা যেন ফের বুঝিয়ে দিল ৭ পুরসভার ফলাফল। এটাও স্পষ্ট হল, পঞ্চায়েত, লোকসভা ও বিধানসভার উপনির্বাচনে ‘পরিবর্তনের বাতাস’ কাজে লাগিয়ে কিছুটা শক্তি বাড়ালেও কংগ্রেসের ‘সাহায্য’ ছাড়া উত্তরবঙ্গের মাটিতে সে ভাবে দাঁত ফোটাতে পারবে না তৃণমূল।
অরিন্দম সাহা, তুফানগঞ্জ: পুরবোর্ড ধরে রাখতে পারলেও বামফ্রন্টের আসন সংখ্যা কমল তুফানগঞ্জে। ১৫ বছরের মধ্যে এ বারই প্রথম তুফানগঞ্জে বাম বিরোধীরা এক তৃতীয়াংশ আসন পেয়েছেন। কোচবিহার জেলা সিপিএম-এর সম্পাদক চণ্ডী পালের খাসতালুকে ওই পুরসভার ১২ টি আসনের মধ্যে বামেরা দখলে রেখেছে ৮ টি আসন। ফ্রন্টের বড় শরিক সিপিএম প্রার্থীরা ওই সব কটি আসনে জিতেছেন।
মুখ ফেরাল আমজনতা, জয়ী বামেরা
শিলিগুড়ি-জলপাইগুড়ি
ফের বোর্ডে ‘টিম মোহন’
অনির্বাণ রায়, জলপাইগুড়ি: মোট আসন ২৫। কংগ্রেস নেতৃত্ব ৫টি আসন তৃণমূলকে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। ওই প্রস্তাব ফিরিয়ে ১১টি আসন দাবি করে তৃণমূল। পুরসভার প্রতিটি আসনে প্রার্থী দিয়ে লড়াইয়ে নামেন তাঁরা। তৃণমূলের বরাতে জুটেছে মাত্র ১টি আসন। ২০০৫ সালের নির্বাচনে রাজ্যের ওই প্রধান বিরোধী দল পেয়েছিল ২টি আসন। এ বার বামফ্রন্ট পেয়েছে ৮টি আসন। ফল বলছে, জোট হলে জলপাইগুড়ি জেলা সদরে তৃণমূলের মতোই দশা হত বামফ্রন্টের।
First Page | Calcutta | State | Uttarbanga | Dakshinbanga | Bardhaman | Purulia | Murshidabad Medinipur | National | Foreign | Business | Sports | Health | Environment | Editorial | Today Crossword | Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem