১৯ জ্যৈষ্ঠ ১৪১৭ বৃহস্পতিবার ৩ জুন ২০১০
দক্ষিণবঙ্গ পরিষেবা
উত্তর-দক্ষিণ ২৪ পরগনা
হাওয়ায় উড়ে গেল শিল্পাঞ্চলের বাম দুর্গ
নিজস্ব প্রতিবেদন: বামফ্রন্টের এত বছরের ধরে রাখা দুর্গ এ বার ‘পরিবর্তনের হাওয়ায়’ ধসে গেল। ব্যারাকপুর শিল্পাঞ্চলের বরাহনগর থেকে টানা কাঁচড়াপাড়া পর্যন্ত ১৩টি-র মধ্যে ৯টি পুরসভা দখল করল বিরোধীরা। একটি আবার সমান সমান। এতদিন এই ১৩টি পুরসভাই বামফ্রন্টের দখলে ছিল।
সীমান্ত মৈত্র, বনগা ও নির্মল বসু, বসিরহাট: পঞ্চায়েত ভোটের ধারাবাহিকতা বজায় রাখল ‘পরিবর্তনের হাওয়া’। উত্তর ২৪ পরগনার বেশ কিছু পুরসভায় অপ্রত্যাশিত জয় পেল বামবিরোধীরা। যার মধ্যে অবশ্যই পাল্লা ভারী তৃণমূলের। ১৯৬৮ সালে তৈরি হয়েছিল অশোকনগর-কল্যাণগড় পুরসভা। প্রথম ভোট হয় ’৮১ সালে।
নিজস্ব প্রতিবেদন: বামফ্রন্টের তরফে আশঙ্কা ছিলই। সেটাই সত্যি হল। লোকসভা ভোটের এক বছরের ব্যবধানে ‘পরিবর্তনের হাওয়া’য় হুগলিতে ফের বিপর্যস্ত হল বামফ্রন্ট। যে ১২টি পুরসভায় ভোট হয়েছে, তার মধ্যে ৮টিতেই ক্ষমতায় ছিল বামেরা। কিন্তু ফল প্রকাশের পর দেখা যাচ্ছে, লোকসভা ভোটের মতোই জেলায় একমাত্র আরামবাগে টিমটিম করে জ্বলছে তারা।
নিজস্ব প্রতিবেদন: দলের ভরাডুবি তো হয়েছেই। হুগলিতে সিপিএম পরিচালিত তিন পুরসভার চেয়ারম্যানও নিজেদের আসন ধরে রাখতে পারলেন না। নিজেদের হাতে থাকা অধিকাংশ পুরসভার চেয়ারম্যানকে প্রার্থী করা হবে না বলে এ বার সিদ্ধান্ত নিয়েছিল হুগলি জেলা বামফ্রন্ট। তা সিপিএমের অনেকেই মানতে পারেননি।
২০১০ পুর নির্বাচনের ফলাফল
হাওড়া-হুগলি
First Page | Calcutta | State | Uttarbanga | Dakshinbanga | Bardhaman | Purulia | Murshidabad Medinipur | National | Foreign | Business | Sports | Health | Environment | Editorial | Today Crossword | Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem