১৯ জ্যৈষ্ঠ ১৪১৭ বৃহস্পতিবার ৩ জুন ২০১০
রেকর্ড ফল করেছে তৃণমূল (এমনকী, স্বয়ং মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আসনও ‘নিরাপদ’ নয়)। ফলে আশ্চর্য নয় যে, মমতাকে ফোন করে অভিনন্দন জানাচ্ছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। এ-ও আশ্চর্য নয় যে, এক বছর পর মুখ্যমন্ত্রীর চেয়ার দেখতে-পাওয়া মমতা বলছেন, “এটা ঐতিহাসিক এবং বৈপ্লবিক রায়!” বিস্তারিত...
পুরভোটে বিপর্যয়ের পরে আগামী দিনে বিরোধী আসনে বসার ‘মানসিক প্রস্তুতি’ শুরু করে দিল সিপিএম। সঙ্কট মোকাবিলায় দলীয় নেতৃত্ব ‘নতুন মুখ’ তুলে আনার কথা ভাবছেন। যাঁরা পরবর্তী কালে নেতৃত্ব দিতে পারবেন। প্রসঙ্গত, সাতের দশকে এ ভাবেই নীলোৎপল বসু, মহম্মদ সেলিম, রবীন দেব, গৌতম দেব, মানব মুখোপাধ্যায়ের মতো বহু ‘নতুন মুখ’ তুলে এনেছিল সিপিএম। তবে লোকসভার ভোট থেকে একের পর এক পরাজয়ের জেরে তারা মহাকরণে বসার নৈতিক অধিকার হারিয়েছে বলে প্রকাশ্যে মানতে নারাজ সিপিএম। বিস্তারিত...
সল্টলেকের বাইরে বাকি রাজ্যে তা অনেকটাই ‘সফল’। কলকাতা এবং সল্টলেকে তৃণমূল একার ক্ষমতায় বোর্ড গড়ার জায়গায় পৌঁছে গেলেও বিভিন্ন জেলায় পুরসভার ক্ষমতা দখলের জন্য তাদের নির্ভর করতে হচ্ছে কংগ্রেসের সহায়তার উপরে। এবং এর মধ্যে বেশির ভাগ জায়গাতেই কংগ্রেস চেয়ারম্যান-পদ পাওয়ার জন্য ভোটে লড়েনি। বিস্তারিত...
পুরভোটের বিজয় সমাবেশ ২১ জুলাইয়ের জন্য তুলে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় প্রতি বছর ওই দিনই তৃণমূল ‘শহিদ দিবস’ পালন করে। পুরভোটের ফলপ্রকাশের পরে বুধবার কালীঘাটে দলীয় নেতা-কর্মীদের প্রতি তৃণমূল নেত্রীর নির্দেশ, “কেউ কোথাও বিজয় মিছিল করবেন না। শান্তি বজায় রাখুন। বিজয় মিছিল হবে ২১ জুলাই। আমাদের শহিদ দিবসের দিন।” প্রসঙ্গত, গত বছর লোকসভা ভোটের ‘সাফল্যে’র পরেও ‘শহিদ দিবসে’ই সেই জয় ‘উৎসর্গ’ করে বিজয় মিছিল করার নির্দেশ দিয়েছিলেন মমতা। বিস্তারিত...
ধরে রওনা হলেন ইজরায়েল দূতাবাসের দিকে। অধিকাংশই দিল্লির আশেপাশের বাসিন্দা সাধারণ খেটে খাওয়া, দেহাতি মানুষ। তাঁদের হাতে বড় বড় পোস্টারে কালো কালিতে লেখা ইংরেজি স্লোগান, ‘লং লিভ প্যালেস্টাইন লিবারেশন ষ্ট্রাগ্ল’, ‘মাস মার্ডারার ইজরায়েল ডাউন-ডাউন’। বিস্তারিত...
দেখা দিল! প্রশ্ন উঠে গেল, আগামী নির্বাচনে তাঁর বিধানসভা কেন্দ্রটি কতটা ‘নিরাপদ’? ২০০১ সালের বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে ২৮ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়ে পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। দ্বিতীয় দফায়, ২০০৬-এ শিল্পায়নের স্লোগানের উপরে ভর করে তাঁর দল তথা বামফ্রন্ট আরও বড় ব্যবধানে জিতে মহাকরণের কুর্সি দখল করেছিল। বিস্তারিত...
ভোলেননি রতন টাটা! তাই বোধহয় বুধবার গুজরাতের সানন্দে ন্যানো কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে টাটা গোষ্ঠীর কর্ণধার সিঙ্গুরের নাম না-করে বললেন, “এই ধরনের প্রকল্পে দেশের যে অংশ উপকৃত হত, আমরা ন্যানো কারখানা তৈরির জন্য দেশের সেই অংশকেই বেছে নিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি। এবং আমরা প্রবল চাপে পড়ে প্রকল্প সরিয়ে নিতে বাধ্য হই।” বিস্তারিত...
পশ্চিমবঙ্গের পুরভোটে সাফল্যের পরেই মিলল কেন্দ্রের তোফা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনে নিয়ে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে দুর্ঘটনার সিবিআই-তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনায় গোড়া থেকেই সিবিআই-তদন্তের দাবি জানিয়ে আসছিলেন রেলমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা। সাধারণ ভাবে রাজ্য সরকারের সুপারিশ কিংবা বিধানসভায় সর্বদলীয় প্রস্তাব গৃহীত হলে তবেই সিবিআই-তদন্তের নির্দেশ দেওয়া হয়। বিস্তারিত...
দ্বিতীয় সংস্করণ
ভোটগণনা একটু এগোতেই সবুজ হল বিধাননগর
বিহারে নির্বাচনের মুখে কংগ্রেসের দায়িত্বে টিম-রাহুল
রাজ্যসভায় মনোনয়ন পেশ রামবিলাসের
ভারত-প্রসঙ্গ টেনে দুঃখ প্রকাশ করল ইজরায়েল
কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে জখম
কলকাতা
৩৬.২/২৯.৭
আজকের দিনে
● ১৯৬৬: পাকিস্তানের ক্রিকেটার ওয়াসিম আক্রম-এর জন্মদিন ● ১৯৮৬: টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল-এর জন্মদিন ● ২০০১: মেক্সিকান অভিনেতা অ্যান্টনি কুইন-এর মৃত্যু
সাপ্তাহিক ক্রোড়পত্র
শ্রেণিবদ্ধ
পাক্ষিক
First Page | Calcutta | State | Uttarbanga | Dakshinbanga | Bardhaman | Purulia | Murshidabad Medinipur | National | Foreign | Business | Sports | Health | Environment | Editorial | Today Crossword | Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem