১৬ পৌষ ১৪১৬ শুক্রবার ১ জানুয়ারি ২০১০
মানস চক্রবর্তী, গুয়াহাটি: সারা বছর শুধু হার, হার আর হার। যেন জিততেই ভুলে গিয়েছিল টিমটা। বর্ষশেষের সন্ধেটা কিন্তু লাল হলুদ সমর্থকরা মন খুলে আনন্দ করতে পারবেন। কলকাতার একবালপুরের এক নার্সিং হোমে অপারেশন করে বেরিয়ে এক ডাক্তার ফোনে বললেন, “এত দিন রোজ হারতাম, আর মনের দুঃখে কাঁদতাম। আজকেও কাঁদব। তবে মনের আনন্দে। আর ফেড কাপটা পেলে করব উৎসব।’’
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বছর শেষ হয়ে গেল। ইডেন-রাজনীতি শেষ হল না। বরং তা আরও উচ্চগ্রামে উঠেছে বছরের শেষ দিন, বৃহস্পতিবার। কুশীলব সেই একই— কলকাতার পুলিশ কমিশনার গৌতমমোহন চক্রবর্তী, পূর্তমন্ত্রী ক্ষিতি গোস্বামী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতি যাঁকে ঘিরে আবর্তিত হচ্ছে, তাঁর নামও বদলায়নি—সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া।
মানস চক্রবর্তী, গুয়াহাটি: দু’ মাস আগের সেই দৃশ্যটার এখনও যেন চোখে ভাসছে। মোহনবাগানের কাছে পাঁচ গোল খাওয়ার পর ইঙ্গবেঙ্গল ড্রেসিং রুমের দরজাটা বন্ধই হয়ে রইল প্রায় দু’ ঘণ্টা। একটা কথাও না বলে ফুটবলাররা একে একে যেন শোক মিছিল করে বেরিয়ে গেলেন। আর আজ ড্রেসিংরুমের দরজা হাট করে খোলা। এ ওর গায়ে লাফিয়ে পড়ছেন। জলের বোতল থেকে জল ছুড়ছেন এ ওর গায়ে।
পেনাল্টি মিসের আফশোস যাচ্ছে না ব্যারেটোর
First Page | Calcutta | State | Uttarbanga | Dakshinbanga | Bardhaman | Purulia | Murshidabad Medinipur | National | Foreign | Business | Sports | Health | Environment | Editorial | Today Crossword | Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem