১৬ পৌষ ১৪১৬ শুক্রবার ১ জানুয়ারি ২০১০
বর্ধমান
দুই ছেলের খুনিদের শাস্তি চান পদ্মাবতী
নিজস্ব সংবাদদাতা, পাণ্ডবেশ্বর: নিহত নকশাল নেতা সুনীল পালের মরদেহ নিয়ে বৃহস্পতিবার শোকমিছিল বেরোল হরিপুর থেকে কেন্দা গ্রাম পর্যন্ত। দুর্গাপুর, লাউদোহা, কাঁকসা এবং গলসির থানার ওসি-দের নেতৃত্বে দেড়শো পুলিশকর্মী মিছিলের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
নিজস্ব সংবাদদাতা, কালনা: ছাত্র সংসদ গঠনের ব্যাপারে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরামর্শ নেওয়ার কথা ভাবছেন মন্তেশ্বর গৌরমোহন কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে এ কথা জানান কলেজের অধ্যক্ষ মইনুদ্দিন মিদ্দা। বুধবার এই কলেজের ছাত্র সংসদ নির্বাচন ছিল।
গৌরমোহন কলেজের ‘টাই’ আসন নিয়ে জটিলতা
আবহাওয়া
আসানসোল-দুর্গাপুর
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: দলীয় কর্মীদের মারধর করার অভিযোগে এবং তাঁদের বাড়ি ও দোকানে ভাঙচুরের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে দুর্গাপুর থানায় স্মারকলিপি জমা দেয় তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে মারধর ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়।
নিজস্ব সংবাদদাতা, আসানসোল: বর্ষবরণের সব আয়োজনই পাকা। রঙিন আলোয় সেজেছে শিল্পাঞ্চল। সর্বত্রই উৎসবের আমেজ। এর সঙ্গে জাঁকিয়ে পড়েছে শীত। শহরের পর্যটন কেন্দ্রগুলো হাতছানি দিচ্ছে পর্যটকদের। আসানসোল মহকুমা প্রশাসনের আশা, এ বার পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় বাড়বে।
First Page | Calcutta | State | Uttarbanga | Dakshinbanga | Bardhaman | Purulia | Murshidabad Medinipur | National | Foreign | Business | Sports | Health | Environment | Editorial | Today Crossword | Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem