৩ পৌষ ১৪১৬ শনিবার ১৯ ডিসেম্বর ২০০৯
নিজস্ব প্রতিবেদন: কেন্দ্র ও রাজ্য সরকারি পদে নিয়োগে সংখ্যালঘুদের জন্য ১৫ শতাংশ সংরক্ষণের সুপারিশ করল রঙ্গনাথ মিশ্র কমিটি। এর মধ্যে মুসলিমদের জন্য ১০ ও অন্য সংখ্যালঘুদের জন্য ৫ শতাংশ পদের সংরক্ষণ চাওয়া হয়েছে। সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী সলমন খুরশিদ আজ লোকসভায় এই কমিটির রিপোর্ট পেশ করেন।
নিজস্ব সংবাদদাতা, মুম্বই: আবার এক প্রস্ত নাটক। নাটকের এই অঙ্কের শিরোনাম, ‘আমি সে জঙ্গি নই।’ ঠিক যে ভাবে আচমকা এক দিন আদালতে ‘গুনাহ্’ কবুল করে সকলকে হকচকিয়ে দিয়েছিল, আজ প্রায় সেই ভাবেই নিজেকে সম্পূর্ণ নিরীহ বলে দাবি করল ২৬/১১ জঙ্গি বাহিনীর একমাত্র জীবিত সদস্য।
মমতার স্বপ্ন সেরা রেল, আরও বড়, আরও গতি
নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: যে সাফল্যে মুগ্ধ হয়ে লালু প্রসাদকে বক্তৃতা দিতে ডেকেছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, আমদাবাদ আইআইএম — সেটাকেই আজ ফানুসের মতো চুপসে দিলেন তিনি। সংসদে ‘শ্বেতপত্র’ পেশ করে জানিয়ে দিলেন এই সাফল্যের অনেকটাই হিসেবের ‘কেরামতি’।
First Page | Calcutta | State | Uttarbanga | Dakshinbanga | Bardhaman | Purulia | Murshidabad Medinipur | National | Foreign | Business | Sports | Health | Environment | Editorial | Today Crossword | Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem