আধুনিক ‘ইউনিকোড’ ভাষা প্রযুক্তিতে রূপান্তরিত এই পাতাটি এখান থেকে নেওয়া। আনন্দবাজার পত্রিকায় আধুনিক বাংলা ভাষা প্রযুক্তি ব্যবহারের আবেদন সমর্থন করুন।

৩ পৌষ ১৪১৬ শনিবার ১৯ ডিসেম্বর ২০০৯

সিঙ্গুরের জমি শীঘ্র রেলকে দেওয়ার দাবি কংগ্রেসের

নিজস্ব সংবাদদাতা • কলকাতা ও বর্ধমান

টাটাদের কাছ থেকে জমি ফেরত নিয়ে অবিলম্বে তা রেলের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন কংগ্রেস পরিষদীয় দলনেতা মানস ভুঁইয়া। একই ভাবে প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি সুব্রত মুখোপাধ্যায়ের দাবি, সিঙ্গুরে রেলের প্রকল্প গড়ার জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতা করা উচিত।

সিঙ্গুরে রেলের কোচ ফ্যাক্টরি গড়ে তোলার প্রস্তাব রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার পরেই রাজ্যের শিল্পমন্ত্রী নিরুপম সেন ও মুখ্যসচিব অশোকমোহন চক্রবর্তী ‘এক একরকম মন্তব্য করে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি করছেন’ বলে শুক্রবার অভিযোগ করেন মানসবাবু। তাঁর কথায়, “শিল্পমন্ত্রী বলেছেন, সিঙ্গুরে অর্থবহ বিনিয়োগ প্রস্তাব এলে টাটারা জমি ছেড়ে দিতে রাজি আছে। আবার মুখ্যসচিব বলেছেন রেল কোনও সুনির্দিষ্ট প্রস্তাব দেয়নি। এতে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এই নিয়ে নীরব না থেকে সঠিক পরিস্থিতি কী তা মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পরিষ্কার করে বলুন।” এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে বিবৃতি দিতে হবে বলে মানসবাবু দাবি জানান।

টাটাদের পরিত্যক্ত প্রকল্পের জমিতে অবিলম্বে শিল্প গড়ার দাবি তুলেছেন সুব্রতবাবুও। এ দিন বর্ধমানের রবীন্দ্রভবনে আইএনটিইউসি এবং ন্যাশনাল ফেডারেশনের অনুমোদিত কনফেডারেশন অব স্টেট গর্ভনমেন্ট এপ্লয়িজ, ওয়েষ্ট বেঙ্গলের পঞ্চম রাজ্য সন্মেলনে তিনি বলেন, “সিঙ্গুরের হাজার একর জমি পরিত্যক্ত হয়ে ত্রিশংঙ্কু অবস্থায় পড়ে আছে দেখে আমাদেরও কষ্ট হয়। ওই জমিতে চাষ হচ্ছে না। আবার শিল্পও গড়ে ওঠেনি। রেল যখন ওই জমিতে কারখানা গড়ার প্রস্তাব দিয়েছে, তখন রাজ্যের বেকারদের কর্মসংস্থানের জন্য রাজ্য সরকারের উচিত অবিলম্বে রেলের সঙ্গে অলোচনায় বসা। এই আলোচনায় দরকার হলে টাটাও যোগ দিতে পারে।”

previous story

rajya

next story

First Page | Calcutta | State | Uttarbanga | Dakshinbanga | Bardhaman
Purulia
|
Murshidabad | Medinipur | National | Foreign | Business | Sports
Health |
Environment | Editorial | Today | Crossword | Comics | Feedback
Archives | About Us | Advertisement Rates | Font Problem