|
অন্তঃসত্ত্বা
বধূর অস্বাভাবিক
মৃত্যু
নিজস্ব
সংবাদদাতা
•
দাসপুর
এক
অন্তঃসত্ত্বা বধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে দাসপুর থানার সামাট গ্রামে। মৃতার নাম ভারতী জানা (২২)। অভিযোগ, শ্বশুরবাড়ির লোকেজনই শ্বাসরোধ করে খুন করেছে ওই বধূকে। বৃহস্পতিবার ওই ঘটনার পরে মৃতার বাপের বাড়ির লোকজন থানায় অভিযোগ দায়ের করলে গ্রেফতার করা হয় স্বামী বনমালী জানা ও শ্বশুর রতন জানাকে। বছর চারেক আগে সামাট গ্রামেরই বাসিন্দা তারাপদ ঘোড়ইয়ের মেয়ে ভারতীদেবীর সঙ্গে বিয়ে হয় বনমালীবাবুর। তারাপদবাবুর অভিযোগ, “বিয়ের পর থেকেই অতিরিক্ত পণ ও মোটর সাইকেলের দাবিতে মেয়ের উপরে মানসিক ও শারীরিক নির্যাতন চালাত শ্বশুরবাড়ির লোকজন।” বনমালীবাবু কলকাতায় সোনার দোকানে কাজ করেন। অভিযোগ, মোটর সাইকেলের
দাবিতে তিনিও মারধর করতেন তাঁর স্ত্রীকে। তারাপদবাবু বলেন, “এক সপ্তাহের মধ্যে মোটর সাইকেল এনে দেওয়ার জন্য মেয়েকে বাপের বাড়ি যেতে বলে ওরা। প্রতিবাদ করায় মেরে ফেলে।”
রামনগর
বন্ধ শান্তিপূর্ণই
নিজস্ব
সংবাদদাতা
•
কাঁথি
সিপিএমের ডাকা ১২ ঘণ্টার রামনগর-১ ব্লক বন্ধ নির্বিঘ্নেই শেষ হল শুক্রবার। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বন্ধে মিশ্র প্রভাব পড়ে। রামনগর-১ ব্লকের তালগাছাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের দেউলবাট্টা বুথে রবিবারের উপনির্বাচনকে কেন্দ্র করে বুধবার রাতে সংঘর্ষ বাধে তৃণমূল ও সিপিএমের মধ্যে। সংঘর্ষের সময়ে বোমার আঘাতে মারা যান অক্ষয় মণ্ডল নামে এক সিপিএম কর্মী। আহত হন আরও কয়েক জন। ওই ঘটনার প্রতিবাদেই শুক্রবার রামনগর-১ ব্লকে ১২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছিল সিপিএম। নিহত অক্ষয় মণ্ডলের দেহ নিয়ে এ দিন রামনগর এলাকায় মিছিলও করে সিপিএম। শোক-মিছিল দেউলবাট্টায় নিহত ওই কর্মীর বাড়িতেও যায়।
প্রতারণা,
ধৃত
নিজস্ব
সংবাদদাতা
•
দাসপুর
ভুয়ো আর্থিক সংস্থার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে দাসপুর থানার হাটগেছিয়া থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত মলয় রায়কে শুক্রবার ঘাটাল আদালতে তোলা হলে ১৪ দিন জেলহাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ
সূত্রে খবর, দীর্ঘ চার বছর ধরে ওই ব্যক্তি একাধিক আর্থিক সংস্থার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ
করেছেন। দাসপুর বাসস্ট্যাণ্ডে জমকালো অফিসও খুলেছিলেন তিনি। অল্প সময়ে অধিক মুনাফার লোভে সাধারণ মানুষও ফাঁদে পড়তেন সহজে। মাস তিনেক আগে আচমকাই অফিস বন্ধ করে বেপাত্তা হন মলয়বাবু। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার পুলিশ তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে।
শিশু
সম্মেলন
নিজস্ব
সংবাদদাতা
•
কাঁথি
শিশু সম্মেলন অনুষ্ঠিত হল কাঁথির বীরেন্দ্র মেমোরিয়াল টাউন হলে। শুক্রবার দিনভর নানা কর্মসূচির
আয়োজন করেছিলেন উদ্যোক্তারা। দু’টি পর্যায়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সকালের আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের বেলডাঙার আনন্দ শিক্ষা নিকেতনের
‘কিশোর’ প্রধানশিক্ষক বাবর আলি। ‘মর্যাদার সঙ্গে বাঁচতে’ শীর্ষক এই আলোচনাসভায় শিশুরা শিক্ষা, স্বাস্থ্য, শিশুশ্রম, পাচার সংক্রান্ত বিষয়ে নানা প্রশ্ন তোলে। দ্বিতীয় পর্যায়ের আলোচনাসভায় যোগ দেন মহকুমাশাসক রণধীর কুমার, মহকুমা তথ্য আধিকারিক সন্তু বিশ্বাস প্রমুখ। প্রায় পাঁচশো শিশু যোগ দিয়েছিল সম্মেলনে।
|